ডাঃ মাসুম আহমেদ

বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ

এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (বক্ষব্যাধি)
সহযোগী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন বিভাগ।
শেরে-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল।

আমার সম্পর্কে (About Me)

আমি ডাঃ মাসুম আহমেদ বরিশালের একজন অভিজ্ঞ ও সুপরিচিত মেডিসিন বিশেষজ্ঞ, বিশেষ করে বক্ষব্যাধি বিশেষজ্ঞ (Chest Specialist)। আমি এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন) এবং এমডি (চেস্ট ডিজিজেস) ডিগ্রি অর্জন করেছি। শ্বাসতন্ত্র ও বক্ষব্যাধি চিকিৎসায় আমার বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে।

বর্তমানে আমি শেরে-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক (Associate Professor) হিসেবে কর্মরত আছি। একই সঙ্গে আমি রোগীদের আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করে আসছি ।

হাঁপানি (Asthma), শ্বাসকষ্ট, দীর্ঘমেয়াদি কাশি, নিউমোনিয়া, সিওপিডি (COPD), যক্ষ্মা (TB), ফুসফুসের সংক্রমণ এবং বিভিন্ন বক্ষব্যাধির চিকিৎসায় আমি বিশেষ পারদর্শী। রোগীর সমস্যা মনোযোগ দিয়ে শোনা, সঠিক রোগ নির্ণয় এবং আন্তরিক চিকিৎসা সেবার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করি।

আপনাদের দোয়ায় চিকিৎসা ও শিক্ষাক্ষেত্রে আমার অবদান বরিশালসহ দেশের স্বাস্থ্যসেবায় বিশেষ ভূমিকা রয়েছে।

I am Dr. Masum Ahmed, an experienced and well-known physician in Barishal, specializing in Internal Medicine and Respiratory Medicine (Chest Diseases). I have earned MBBS, FCPS (Medicine), and MD (Chest Diseases) degrees. I possess extensive expertise and experience in the diagnosis and treatment of respiratory and chest-related illnesses.

Currently, I am serving as an Associate Professor in the Department of Respiratory Medicine at Sher-e-Bangla Medical College and Hospital. Alongside my academic responsibilities, I continue to provide patients with modern and advanced medical care.

I am particularly skilled in the treatment of Asthma, shortness of breath, chronic cough, Pneumonia, Chronic Obstructive Pulmonary Disease (COPD), Tuberculosis (TB), lung infections, and various other chest diseases. I always strive to listen carefully to my patients’ concerns, ensure accurate diagnosis, and provide compassionate, patient-centered treatment.

With the blessings and support of my patients and well-wishers, my contributions to both medical education and healthcare services continue to play an important role in improving the quality of healthcare in Barishal and across Bangladesh.

Doctor Masum

ভিডিও গ্যালারি (Video Gallery)

আমি বিভিন্ন বক্ষব্যাধি, শ্বাসকষ্ট, হাঁপানি ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা নিয়ে সহজ ভাষায় পরামর্শ, সচেতনতা ও চিকিৎসা বিষয়ক তথ্য শেয়ার করছি।

প্রকাশিত বইসমূহ (Books)

আমার লেখা স্বাস্থ্যসচেতনতা ও চিকিৎসাবিষয়ক বিভিন্ন বই এখানে প্রকাশ করা হয়েছে।

Pocket Booklet on Dyspnoea

যোগাযোগ (Contact)

ব্যস্ততার কারণে ব্যক্তিগতভাবে সবার সাথে সরাসরি যোগাযোগ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে প্রয়োজনে আপনি এখানে যোগাযোগ করতে পারেন। সময় ও সুযোগ অনুযায়ী আমি অথবা আমার টিম আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবো।

Content Image

চেম্বার ও সময়সূচী

আমি আধুনিক চিকিৎসা পদ্ধতি ও আন্তর্জাতিক গাইডলাইন অনুসরণ করে বক্ষব্যাধি ও শ্বাসতন্ত্রের রোগের নিরাপদ ও কার্যকর চিকিৎসা প্রদান করি। রোগীর সমস্যার ধরন ও শারীরিক অবস্থার ভিত্তিতে সঠিক রোগ নির্ণয় ও ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা নির্ধারণই আমার চিকিৎসা সেবার মূল ভিত্তি।

Chamber Image

সাউথ অ্যাপোলো ডায়াগনস্টিক কমপ্লেক্স

সদর রোড, বরিশাল।
সিরিয়ালের জন্যঃ ০১৭১১-৪৫৭৪৪৪, ০১৭০৬-৩৫৪৯৭৪
চেম্বারঃ সন্ধ্যা ৭:৩০ মিনিট হইতে রাত ১০টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)।

ইসলামী ব্যাংক হাসপাতাল

চাঁদমারী, বান্দ রোড বরিশাল।
সিরিয়ালের জন্যঃ ০১৭৭৭-৬৩৬৬৭৮, ০১৭৯৫-৮৩১৯০০
চেম্বারঃ দুপুর ৩টা হইতে সন্ধ্যা ৭টা পর্যন্ত (শুক্রবার বন্ধ)।